News71.com
 International
 27 Jun 19, 11:17 AM
 173           
 0
 27 Jun 19, 11:17 AM

আফগানিস্তানে আরো দুই মার্কিন সেনা নিহত।।

আফগানিস্তানে আরো দুই মার্কিন সেনা নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গতকাল বুধবার আরো দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এ খবর দিয়েছে। আমেরিকা ও তালেবান যখন নতুন দফা আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তখন মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো। সেনা নিহতের বিষয়ে ন্যাটো জোট বিস্তারিত কিছু বলে নি তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অঘোষিতভাবে আফগানিস্তান সফরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার দেশের সেনা নিহত হলো। আফগানিস্তান সফরে পম্পেও আশা করেন, আগামী ১ সেপ্টেম্বরের আগেই তালেবানের সঙ্গে তারা শান্তি চুক্তি করতে পারবেন।ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি অনুসারে নিহত সেনাদের আত্মীয়-স্বজনকে জানানোর আগ পর্যন্ত ২৪ ঘণ্টা এসব সেনার পূর্ণাঙ্গ পরিচয় গোপন রাখা হবে।   এদিকে, তালবান এক বিবৃতিতে দাবি করেছে যে, ওয়ারদাক প্রদেশে সাইয়েদাবাদ এলাকায় আকস্মিক হামলার মাধ্যমে তারা দুই সেনাকে হত্যা করেছে। ন্যাটো এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করে নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন