News71.com
 International
 27 Jun 19, 06:55 PM
 183           
 0
 27 Jun 19, 06:55 PM

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ক্যাপ্টেনসহ দু'জন নিহত ॥

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ক্যাপ্টেনসহ দু'জন নিহত ॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণকালে এন্টোনোভ-এ -২৪ বিমান বিধ্বস্ত হয়ে ক্যাপ্টেন ও মেকানিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপেক্ষ সাত জন। আজ বৃহস্পতিবার পূর্ব সাইবেরিয়ার প্রাদেশিক রাজধানী উলান-উডে থেকে নিযনিয়ানগ্রাস্কের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ৪ জন ক্রু সদস্যসহ মোট ৪৬ জনকে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি ভবনে ধাক্কা দেয়, এতে বিমানটিতে আগুন লেগে যায়। প্রাদেশিক রাজধানী উলান-উডে থেকে নিযনিয়ানগ্রাস্কের উদ্দেশে যাওয়ার সময় বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায়, যার ফলে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তবে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সব যাত্রী নিরাপদে স্থানান্তরিত হয়েছেন। ফ্লাইটটি রাশিয়ার আঞ্চলিক বিমান সংস্থা আঙ্গারার পরিচালিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন