News71.com
 International
 28 Jun 19, 06:42 PM
 128           
 0
 28 Jun 19, 06:42 PM

ইউরোপজুড়ে দাবদাহ, স্পেনের বনাঞ্চলে দাবানল।।

ইউরোপজুড়ে দাবদাহ, স্পেনের বনাঞ্চলে দাবানল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে তীব্র দাবদাহ দেখা দিয়েছে। এই দাবদাহের প্রভাবে স্পেনের কাতালুনিয়ায় বানঞ্চলে দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড থেকে বনাঞ্চলকে রক্ষা করতে বন বিভাগ ও অগ্নি নির্বাপক কর্মীরা কাজ করে যাচ্ছে। স্পেনের বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে। দাবানলের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য তারা সতর্কতাও জারি করেছে। এদিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মহাদেশটির অধিকাংশ দেশেই দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে ও পরিবেশ শীতল রাখতে স্থানীয় কর্তৃপক্ষগুলো বিভিন্ন পরামর্শ জারি করছে।

 

গতকাল বৃহস্পতিবার ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা অত্যন্ত গরম বাতাসের কারণেই ইউরোপে এ ধরনের অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। গত বুধবার জার্মানির ব্রান্ডেনবুর্গের তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। যা জুন মাসে দেশটিতে তাপমাত্রার রেকর্ড। এছাড়া পোল্যান্ডের রাজিনে ৩৮.২, ও চেক রিপাবলিকে ৩৮.৯ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। ওই দুটি দেশেও জুন মাসে এটি ছিল তামপমাত্রার নতুন রেকর্ড। আগামী সপ্তাহের শুরুর দিকে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। স্পেনের উত্তরপূর্বাঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন