News71.com
 International
 29 Jun 19, 01:07 PM
 227           
 0
 29 Jun 19, 01:07 PM

দুবাইতে ১৬ কোটি টাকার সোনা পেয়ে ফেরত দিলেন ক্লিনার॥

দুবাইতে ১৬ কোটি টাকার সোনা পেয়ে ফেরত দিলেন ক্লিনার॥

আন্তর্জাতিক ডেস্কঃ পেশায় একজন ক্লিনার বা পরিষ্কার কর্মী। পরিষ্কার কর্মী হিসেবে যা বেতন পান তা দিয়েই সংসার চালান। একদিন হুট করে কাজ করতে গিয়ে এক পার্কিং এলাকায় একটি ব্যাগ খুঁজে পান। ব্যাগ খুলে দেখেন ১৫ কেজি সোনা। তবে এত সোনা দেখেও লোভ করেননি, ফেরত দিয়ে আসেন। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তাহের আলি মকবুল নামে ওই পরিষ্কার কর্মী আল সাবখা পার্কিং এলাকায় একটি ব্যাগে রাখা ১৫ কেজি সোনা পান। এর মূল্য দুবাইতে বাংলাদেশি মূদ্রায় ১৬ কোটি টাকার বেশি।১৫ কেজি সোনা পাওয়ার পর তাহের আলি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ও ব্যাগসহ সোনা ফেরত দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন