News71.com
 International
 30 Jun 19, 11:29 AM
 179           
 0
 30 Jun 19, 11:29 AM

আফগানিস্তানে তালেবান হামলায় ২৬ সরকারি মিলিশিয়া নিহত।।

আফগানিস্তানে তালেবান হামলায় ২৬ সরকারি মিলিশিয়া নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরে তালেবান হামলায় সরকার সমর্থিত ২৬ মিলিশিয়া নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। এ হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন কাতারে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে শান্তি আলোচনার কথা চলছে। গতকাল শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলামের নাহরিন জেলার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র বলেন, এতে ২৬ মিলিশিয়া নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার আগে এ হামলা চালিয়ে তালেবান বুঝিয়ে দিলো যে তারা শক্তিশালী অবস্থান থেকেই আলোচনায় অংশ নিতে চায়। গতকালই কাতারে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সপ্তম পর্বের শান্তি আলোচনা শুরুর কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন