News71.com
 International
 30 Jun 19, 11:36 AM
 182           
 0
 30 Jun 19, 11:36 AM

যে নবজাতককে দত্তক নিতে চান বিশ্বের শতাধিক পরিবার ।।

যে নবজাতককে দত্তক নিতে চান বিশ্বের শতাধিক পরিবার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া এক নবজাতককে দত্তক নিতে উদগ্রীব হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার। যুক্তরাষ্ট্রে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে জর্জিয়ায় স্থানীয় লোকজনের খবরে পুলিশ একটি বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করে। এসময় ওই শিশুটির বয়স ছিল মাত্র কয়েক ঘণ্টা। খবর ইউএসএ ট্যুডে'র।কর্মকর্তারা এই বাচ্চাটিকে 'অলৌকিক' শিশু বলে বর্ণনা করছেন এবং আপাতত তার নাম দেওয়া হয়েছে 'বেবি ইন্ডিয়া'। বাচ্চাটি হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো ছিল। পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি ভিডিও প্রকাশ করেছে।

বাচ্চাটিকে নাটকীয়ভাবে উদ্ধারের খবর বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ শিরোনাম হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জর্জিয়ার পরিবার ও শিশু সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন