News71.com
 International
 30 Jun 19, 07:03 PM
 216           
 0
 30 Jun 19, 07:03 PM

তুরস্কের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র॥প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র॥প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেনি যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গতকাল শনিবার এ কথা জানান। জাপানে চলমান G20 সম্মেলনের এক ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি একথা জানান। এরদোগান বলেন, আমরা ব্যক্তিগতভাবে ট্রাম্পের কাছ থেকে শুনেছি যে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কোনও ঘটনা ঘটবে না। আমরা একে অপরের কৌশলগত অংশীদার। তিনি এই বিষয়ে জোর দিয়ে বলেন, কৌশলগত অংশীদার হিসেবে কোনও দেশের তুরস্কের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার নেই। প্রত্যেকের এটি জানা উচিত।


তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা F-35 জেট কেনার জন্য যুক্তরাষ্ট্রকে ১.৪ বিলিয়ন ডলার দিয়েছি। ১১৬টি জেটের মধ্যে এ পর্যন্ত চারটি জেট তুরস্ককে হস্তান্তর করা হয়েছে। বাকি জেটও পাবো আশা করি। তিনি বলেন, নিম্ন মানসিকতার কিছু মানুষ ট্রাম্পের সঙ্গে কোনোভাবেই জোট না করার জন্য বলছে। কিন্তু আমি মনে করি এসব দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না এবং এটিই আমাদের অঙ্গীকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন