News71.com
 International
 01 Jul 19, 12:12 PM
 174           
 0
 01 Jul 19, 12:12 PM

লন্ডনে ছুরি নিয়ে হামলা॥নিহত ২

লন্ডনে ছুরি নিয়ে হামলা॥নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের পূর্বাঞ্চলে ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুইজন নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে দুটি আলাদা ঘটনায় মারা যান তারা। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হামলার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। নিউহামের ঘটনাস্থলেই মারা যান এক তরুণ। অন্যদিকে ক্রয়ডনের ঘটনায়ও এক নারীকে মৃত ঘোষণা করা হয়। সেখানে আক্রান্ত হওয়ার পর ওই নারী সন্তান প্রসব করেন। শিশুটির অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনাটি তারা তদন্ত করছে। ঘটনার সঙ্গে কাদের যোগসূত্র রয়েছে, তা তারা খতিয়ে দেখছে। হামলার পর পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন