
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ইঞ্জিন বিশিষ্ট যাত্রীবাহিনী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে ১০ জন নিহত হয় বলে আদিসন শহরে কর্তৃপক্ষ জানায়। এতে বিমানটির কেউ জীবিত নেই বলে ডালাস কাউন্টির চিকিৎসক দলের বরাতে জানানো হয়। মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, কিং এয়ার-৩৫০ উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই সেখানে একটি তদন্ত দল পাঠানো হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানায়, ব্যক্তিগত বিমানটি স্থানীয় একটি বিমানবন্দরের একটি ঝুলন্ত বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে বিমানটি উড্ডয়নের সময় একটি ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্তের শিকার হয় বলে জানায় সিবিএস নিউজ।