
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এনআরসি এনে আমরা অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব। তিনি গতকাল মঙ্গলবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, দেশে অনুপ্রবেশ প্রতিহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু শরণার্থীদের জন্য সরকার দায়বদ্ধ। আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এনে সমস্ত হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিতে চলেছি। ভারতের বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নবায়ন প্রক্রিয়ায় প্রথম দফায় ৪০ লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়ায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে আরও এক লাখেরও বেশি মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়ায় রাজ্যটিতে এনআরসিজনিত সমস্যা আরও প্রকট হয়েছে।