News71.com
 International
 04 Jul 19, 11:09 AM
 148           
 0
 04 Jul 19, 11:09 AM

নাইজেরিয়ায় তেল ট্যাংকারে আগুন॥নিহত ৫০

নাইজেরিয়ায় তেল ট্যাংকারে আগুন॥নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় জ্বালানির একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত সোমবার। শুরুতে মৃতের সংখ্যা ১৬ জন বলা হয়েছিলো। যা বেড়ে এখন ৫০ এ দাঁড়িয়েছে। সংবাদ সংস্থা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারটি উলটে গেলে, তাতে আগুন ধরে যায়। ট্যাংকার ভর্তি জ্বালানি থাকায়, আগুন ভয়াবহ আকার নেয়। দুর্ঘটনার সময় পথে থাকা অনেক লোক আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছেন। কিন্তু আগুনের ওই লেলিহান শিখা উপেক্ষা করেই স্থানীয় লোকজন ওই ট্যাংকের তেল চুরির চেষ্টা করেন। এতে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে এবং উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তার বড় খন্দ ছিল। ওই খন্দ কাটাতে গিয়েই ট্যাংকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন