News71.com
 International
 05 Jul 19, 09:56 PM
 180           
 0
 05 Jul 19, 09:56 PM

গ্রীসের এই দ্বীপটিতে পরিবার নিয়ে বাস করলে থাকা-খাওয়া ফ্রি, মাসে পাবেন ৪৮ হাজার টাকা।।

গ্রীসের এই দ্বীপটিতে পরিবার নিয়ে বাস করলে থাকা-খাওয়া ফ্রি, মাসে পাবেন ৪৮ হাজার টাকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ কংক্রিটের এই জীবন থেকে ছেড়ে যদি পেতে চান নির্মল বাতাস, আর প্রাকৃতিক জীবন; তাহলে এটি আপনার জন্য সুখবর। গ্রিসের এথেন্স থেকে উড়োজাহাজে ৪৫ মিনিটের পথ। আর দ্বীপটির নাম অ্যান্টিক্যাথেরা। নিরিবিলিতে পরিবারসহ সারাজীবন কাটিয়ে দিতে চাইলে চলে যেতে পারেন এই দ্বীপে। এখানে বসবাসের জন্য গ্রিস সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে দেয়া হবে বিনামূল্যে বাড়ি ও খাবার। সঙ্গে প্রতি পরিবারকে দেয়া হবে ৫০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৬০০ টাকা। বর্তমানে এই দ্বীপে মাত্র ২৪ জন মানুষের বাস। গ্রিস প্রশাসন চাইছে সেখানকার জনসংখ্যা বাড়াতে। তাই বাইরে থেকে মানুষ এনে এখানে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে প্রশাসন। তবে গ্রিস সরকার সেই সব পরিবারকে অগ্রাধিকার দিতে চাইছে যাদের অন্তত ৩টি সন্তান রয়েছে। এই দ্বীপে বিদ্যুৎ, ইন্টারনেট সবই আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন