News71.com
 International
 09 Jul 19, 11:35 AM
 209           
 0
 09 Jul 19, 11:35 AM

ইরানের সিদ্ধান্তে গভীর চিন্তিত আমেরিকা।।তেহরানকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সিদ্ধান্তে গভীর চিন্তিত আমেরিকা।।তেহরানকে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা গত বছর ৮মে বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও দেশটির কর্মকর্তারা এ চুক্তির কিছু কিছু ধারা বাস্তবায়ন না করার ব্যাপারে ইরানের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইউরোপকে দেয়া ইরানের ৬০ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর গতকাল রবিবার তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ মাত্রার সীমা তারা আর মানবে না। অর্থাৎ তারা আরো বেশী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। ইরানের এ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের উচিত সাবধান হওয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক প্রতিক্রিয়ায় টুইট বার্তায় বলেছেন, "ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধির পদক্ষেপ দেশটিকে আরো কোণঠাসা করে দেবে এবং তাদের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরান যাতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে জন্য বিশ্বের দেশগুলোর চেষ্টা করা উচিত।" ইরানের পরমাণু বোমা গোটা বিশ্বের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে বলে পম্পেও মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন