News71.com
 International
 09 Jul 19, 10:06 PM
 171           
 0
 09 Jul 19, 10:06 PM

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি নওয়াজ কন্যা মরিয়ম॥

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি নওয়াজ কন্যা মরিয়ম॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।  গতকাল সোমবার গভীর রাতে দেশটির পঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিল করেন মরিয়ম নওয়াজ।  বর্তমানে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল-এন-এর সহ সভাপতি তিনি। মিছিলে ৪৫ বছরের মরিয়ম বর্তমান প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত ইমরানের। মরিয়মের দাবি, এই গদিতে বসার বৈধ অধিকারই নেই তার। জনসভায় ইমরানকে উদ্দেশ করেই মরিয়মকে বলতে শোনা যায়, ‘‘ইস্তফা দিন আর বাড়ি যান।’’  ইমরানের নিন্দার পাশাপাশি মরিয়মের দাবি, খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন তার বাবা। তার পরে তিনিই ফের প্রধানমন্ত্রীর গদিতে বসবেন। মরিয়মের আরও দাবি, এ বার  অনেক বেশি জন সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবে তাদের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন