
আন্তর্জাতিক ডেস্কঃ নাসা এমন একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে যা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। গবেষকরা ধারনা করছেন সোনা ও বেশকিছু অতি মূল্যবান ধাতু দিয়ে গঠিত গ্রহাণুটি। নাম '১৬ সাইকি'। সেখানে কীভাবে যাওয়া যায় তার পরিকল্পনাও ইতিমধ্যে শুরু করে দিয়েছে নাসা।তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে, গ্রহাণুটির মধ্যে যা খনিজ পদার্থ ও ধাতু রয়েছে বিশ্বের বাজারে তার মূল্য আনুমানিক ৭০০ কুইন্ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সাতের পেছনে ২০টা শূন্য বসালে যা হয়। হিসাবমতে ধারনা করা হচ্ছে এই পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ৯৩ বিলিয়ন ডলার পাবেন। অর্থাৎ আপনি কোটিপতি হবেন।
পাশাপাশি একটি খারাপ খবরও রয়েছে।ধারনা করা হচ্ছে গ্রহাণু থেকে উত্তোলিত সোনা ও অতি মূল্যবান ধাতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা করলে তা আর মূল্যবান থাকবে না। অর্থনীতির ছাত্রছাত্রীরা অবশ্যই জানবেন, দাম ও আপেক্ষিক ঘাটতির একটি সম্পর্ক রয়েছে। বাজারে সোনার সরবরাহ বেড়ে গেলে তার দাম পড়ে যাবে। তখন সোনা আর আগের মত মূল্যবান থাকবে না। সুতরাং ১৬ সাইকি থেকে সোনা ও অতি মূল্যবান ধাতু যদি উত্তোলন করে পৃথিবীতে নিয়ে আসাও হয়, আপনার খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।