
আন্তর্জাতিক ডেস্কঃ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালিন সময়ে ৪ ভারতীয় বিছিন্নতাবাদীকে গ্রেফতার করেছে ম্যানচেস্টার পুলিশ। তথ্যসূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন সময়ে বেশ কয়েকজন শিখ সম্প্রদায়ের লোক তাদের পরিহিত টি শার্টে রাজনৈতিক বার্তা নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে হাজির হন । যেখানে স্বাধীন ভূ-খণ্ডের দাবি লিখা ছিল। সংবাদমাধ্যমে আরও জানা যায় , বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আনতেই তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে স্টেডিয়াম থেকে বের করে দেয় ও চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।এর আগেও ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ওপর দিয়ে রাজনৈতিক বার্তা যুক্ত এয়ারক্রাফট উড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল আইসিসি ও আয়োজক কমিটি।