News71.com
 International
 12 Jul 19, 08:10 PM
 176           
 0
 12 Jul 19, 08:10 PM

চাঁদে যাচ্ছে ভারতের ‘চন্দ্রায়ন-২’ ॥

চাঁদে যাচ্ছে ভারতের ‘চন্দ্রায়ন-২’ ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ‘চন্দ্রায়ন-টু' নামে চাঁদে আরো একটি মহাকাশযান পাঠাচ্ছে ভারত। ধারনা করা হচ্ছে ৩ দশমিক ৮ টন ওজনের নভোযানটি এ মাসেই রওনা হবে। আগামী ১৫ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্য উৎক্ষেপণ করা হবে এটি। ৬ সেপ্টেম্বর চন্দ্রায়ন-টু চাদের দক্ষিণ মেরুতে নামবে। জানা গেছে, এই নভোযান তৈরিতে খরচ পড়েছে ৬শ' কোটি ডলার। এতে থাকছে অরবিটার, বিক্রম নামে ল্যান্ডার ও প্রজ্ঞায়ন নামে একটি রোভার। 'জিওসিনক্রোনাস স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল' মার্ক থ্রির মাধ্যমে উৎক্ষেপণ করা হবে এটি। উল্লেখ্য, এর আগে ২০০৮ সালের ২২ অক্টোবর মহাকাশে পাঠানো হয় চন্দ্রায়ন-ওয়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন