
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করে আছে। দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
সূত্র, রয়টার্স।