
আন্তর্জাতিক ডেস্কঃ মানুষ যেখানে সভ্যতার দিকে তাকিয়ে নিজেকে গুটিয়ে রাখার প্রচেষ্টায় ঠিক তখনই ঝাড়ু হাতে নোংরা পরিষ্কার করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের মথুরার বিজেপি সাংসদ অভিনেত্রী হেমা মালিনী। মহাত্মা গান্ধীর আসন্ন ১৫০ তম জন্মবার্ষির্কী উপলক্ষে ‘স্বচ্ছ ভারত অভিযান’ এর অংশ হিসাবে আজ দুপুরে মানবতার ফেরিওয়ালার ভূমুকায় দেখা যায় হেমাকে। হেমা মালিনীকে দেখা যায় হাতে লম্বা হাতলওয়ালা ঝাড়ু হাতে সংসদ ভবনের বাইরের রাস্তায়। তার সাথে ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। মজার মজার কমেন্টের পাশাপাশি কেউ কেউ আবার সানগ্লাস পরে সাংসদের ঝাড়ু দেওয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
সংবাদ মাধ্যমকে হেমা জানান ‘স্বচ্ছ ভারত অভিযান’এর অংশ হিসাবে সংসদ চত্বর পরিষ্কার রাখার যে উদ্যোগ লোকসভার সাংসদরা নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সপ্তাহেই আমি মথুরা যাচ্ছি এবং সেখানেও এই ধরনের অভিযান চালানো হবে।উল্লেখ্য, সাম্প্রতি লোকসভা নির্বাচনে মথুরা থেকে দ্বিতীয় বারের জন্য বিজেপি সাংসদ হয়েছেন হেমা। উক্ত লোকসভা নির্বাচনে তার জয়ের ব্যবধান ২ লাখ ৯০ হাজার ভোট।