News71.com
 International
 13 Jul 19, 11:19 PM
 190           
 0
 13 Jul 19, 11:19 PM

মোদি বা বিজেপি নয়, মুসলিমরা একমাত্র আল্লাহকেই ভয় করে॥ভারতীয় পার্লামেন্ট সদস্য শফিকুর রহমান

মোদি বা বিজেপি নয়, মুসলিমরা একমাত্র আল্লাহকেই ভয় করে॥ভারতীয় পার্লামেন্ট সদস্য শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় পার্লামেন্ট লোকসভার উত্তর প্রদেশের মুসলিম এমপি শফিকুর রহমান বলেছেন, মুসলিমরা একমাত্র আল্লাহকেই ভয় করে, মোদি-বিজেপি নয়।। আর আল্লাহর ওপর বিশ্বাস রেখেই পৃথিবীতে জীবনযাপন করে। তারা কংগ্রেস বিজেপি কিংবা মোদির ওপর আস্থা রাখতে পারে না, তাদের ভয়ও করে না।তিনি আরও বলেন, মুসলিমরাও ভারতের নাগরিক আর তাই মুসলিমদেরও ভারতে বসবাসের অধিকার আছে। ভারত তাদের জন্মভূমি তাই এই দেশকে সুরক্ষা দেয়া এবং দেশের ওপর জুলুমের প্রতিবাদ করা তাদের দায়িত্ব।

এমপি শফিকুর রহমান আরও বলেন, তাদের ধর্ম তাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়। কিন্তু প্রতিনিয়ত পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে ভারতীয় মুসলিমরা। সবচেয়ে খারাপ এবং দৃষ্টিকটু বিষয়টি হলো তাদেরকে দিয়ে এমন সব স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে যা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। তিনি অভিযোগ করেন বলেন দেশের মুসলিমদেরকে মসজিদে গিয়ে সুষ্ঠুভাবে নামাজ পড়তে দেয়া হচ্ছে শুধু মসজিদ নয় এমনকি তারা শুক্রবারের জুমার নামাজ রাস্তায় পড়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন