News71.com
 International
 14 Jul 19, 12:46 PM
 192           
 0
 14 Jul 19, 12:46 PM

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে নেপাল।। নিহতের সংখ্যা বেড়ে ৪৩

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে নেপাল।। নিহতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ২৪ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। রবিবার দেশটির পুলিশের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশিত করেন। তিনি আরও জানান, গত তিন দিনে বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১১শ’ মানুষকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়। সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের আরো সম্ভাবনা আছে বলে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন