News71.com
 International
 14 Jul 19, 08:18 PM
 188           
 0
 14 Jul 19, 08:18 PM

আমেরিকার সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হচ্ছে না।।ইরান

আমেরিকার সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হচ্ছে না।।ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হচ্ছে না। তিনি আজ রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আমেরিকা ইরানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার বিষয়ে রাশিয়াকে বার্তা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম যে খবর দিয়েছে তা নাকচ করেন মুসাভি। তিনি বলেন, এ ধরণের কোনো আলোচনা হচ্ছে না। আমেরিকার সঙ্গে কোনো পর্যায়ের আলোচনায় যায় নি ইরান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইট রাশিয়ার মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্য আলোচনার সম্ভাবনার খবর দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

গত ১০ জুন ভিয়েনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, তারা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তবে দেশটি আলোচনার প্রস্তাবের পাশাপাশি ইরানের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন