News71.com
 International
 15 Jul 19, 12:51 PM
 200           
 0
 15 Jul 19, 12:51 PM

ভারতে পাঞ্জাব মন্ত্রিসভা থেকে সিধুর পদত্যাগ॥

ভারতে পাঞ্জাব মন্ত্রিসভা থেকে সিধুর পদত্যাগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু। গতকাল রবিবার নিজেই টুইটারে পদত্যাগপত্রের ছবি পোস্ট করেন সাবেক এ ক্রিকেটার ও রাজনীতিক। গত মাসে পাঞ্জাবের মন্ত্রিসভায় রদবদলের পর সিধু তার নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেননি। এ নিয়ে কানাঘুষার মধ্যে তিনি পদত্যাগের কথা জানালেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে খোলাখুলি বিরোধে জড়িয়ে পড়ার পর মন্ত্রিসভায় রদবদল করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে সিধুকে সরিয়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন