
আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর উমেয়ায়র একটি দ্বীপের কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদিকদের বলেন, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। দেখেন একটি বিমান মুখ নিচের দিকে করে মাটিতে পড়ে যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়। প্যারাসুট নিয়ে আকাশ থেকে ঝাপিয়ে পড়া অনুশীলন করার জন্য কয়েকজন আরোহীকে নিয়ে আকাশে উঠেছিল বিমানটি। কিন্তু তাদের আর অনুশীলন করা হয়নি। তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।সুইডেন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটি স্থানীয় সময় আনুমানিক ২টার দিকে বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ আরো বলেন, উমেয়া বিমানবন্দর থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।