
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার দুটি শহর থেকে ৫২৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে ২৬৬ জন বাংলাদেশিও রয়েছে । উল্লেখ্য, মানবপাচারের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এদিকে, মালেশিয়ার কুয়ালালামপুরের কুতারায় বাংলা মার্কেট থেকে ২৪৪ বাংলাদেশিসহ সাড়ে তিনশো জনকে আটক করা হয়। অন্যদিকে, পুডু শহর থেকে আটক করা হয় ২২ জন বাংলাদেশীসহ ১৭৫ জন অবৈধ অভিবাসীকে। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশী তরুণীও আছেন।