News71.com
 International
 15 Jul 19, 09:21 PM
 190           
 0
 15 Jul 19, 09:21 PM

এস-৪০০ কেনায় কোন মার্কিন নিষেধাজ্ঞায় পড়ছে না তুরস্ক॥প্রেসিডেন্ট এরদোগান

এস-৪০০ কেনায় কোন মার্কিন নিষেধাজ্ঞায় পড়ছে না তুরস্ক॥প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে এস-৪০০ এর চালান গ্রহণের কারণে ক্ষুব্ধ মার্কিন সরকারের কোনো নিষেধাজ্ঞায় পড়ছে না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেন। এরদোগান বলেন, নিষেধাজ্ঞা আরোপ না করে বরং মার্কিন প্রশাসন কোনো মধ্যপন্থা অবলম্বন করতে পারে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে। কিন্তু তুরস্ক মার্কিন হুশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করল। আমেরিকা এরই মধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া ওয়াশিংটন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন