News71.com
 International
 15 Jul 19, 10:14 PM
 188           
 0
 15 Jul 19, 10:14 PM

ইয়েমেনিদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে সৌদি আরব।।

ইয়েমেনিদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে সৌদি আরব।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনাদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। গতকাল রোববার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ইয়েমেনিরা হামলা চালালে অন্তত ১০ জন হতাহত হয়। ইয়েমেনি সেনাবাহিনীর স্নাইপার ইউনিট এ হামলায় অংশ নেয়। তারা জিজান প্রদেশের আল-দাউদ পর্বতের কাছে ভাড়াটে সেনাদের ওপর হামলা চালায়। ইয়েমেনি সেনা সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা ওয়েবসাইট এসব তথ্য জানিয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ইয়েমেনি সেনারা আল-দাউদ পর্বতের পূর্ব পাশের কয়েকটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেয়। এছাড়া, গতকাল রোববার জিজান প্রদেশের আরার এলাকায় সৌদি সেনাদের অবস্থানে গোলাবর্ষণ করে ইয়েমেনি সেনারা। গতকাল রোববার নাজরান প্রদেশের আজাশের মরুভূমিতে সৌদি সমর্থিত গেরিলাদের ওপর গোলাবর্ষণ করলে বেশ কয়েকজন গেরিলা হতাহত হয়। এ সময় ইয়েমেনি সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের এক সমাবেশে জিলজাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়। সৌদি আরবের আসির প্রদেশেও ভিন্ন কয়েকটি অভিযানে বহু গেরিলা নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন