News71.com
 International
 16 Jul 19, 06:16 PM
 145           
 0
 16 Jul 19, 06:16 PM

নেপালে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত॥মৃতের সংখ্যা বেড়ে ৯০  

নেপালে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত॥মৃতের সংখ্যা বেড়ে ৯০   

আন্তর্জাতিক ডেস্কঃ বৃষ্টিতে নেপালে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।লাগাতার বৃষ্টিতে কমছে না পানি তাই বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত।ফলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ জন। নেপালে কাঠমান্ডু উপত্যকা এবং তরাই অঞ্চল বেশি প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই অঞ্চলে একটানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাত হতে পারে আরো কয়েকদিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নেপালের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশের দক্ষিণের অন্তত ২৫টি জেলা বন্যায় সব থেকে বেশি প্রভাব পড়েছে। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ব্যাপক ভূমিধস। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। উদ্ধারের কাজে নামানো হয়েছে বহু প্লাটুন সেনা, ও আধা সেনা।নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ভূমিধসে শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া ৩৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্যা কবলিত এলাকাগুলোতে স্বাভাবিক জনজীবন থমকে গেছে। আপাতত বৃষ্টি থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন