
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন এক বিজ্ঞানীকে ধর্ষণের পর পর নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে গ্রিসের ক্রেট দ্বীপের ২৭ বছর বয়সী এক কৃষক। দেশটির পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। অভিযুক্ত ওই হত্যাকারী মার্কিন বিজ্ঞানীকে হত্যার পর তার লাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বাঙ্কারে গুম করে রাখে। তথ্য বলছে, নির্মমভাবে হত্যা ও ধর্ষণের স্বীকার মার্কিন ওই মলিক্যুলার জীববিজ্ঞানীর নাম সুজানে ইয়াটোন। তিনি জার্মানির ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের একজন অধ্যাপক। ক্রেট দ্বীপের শহর ছানিয়া থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২ জুলাই শেষবার তাকে দেখেছিল তার বন্ধুরা।
পুলিশ জানিয়েছে, অভিযূক্ত হত্যাকারী বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে। তিনি স্থানীয় এক ধর্মীয় গুরুর ছেলে। তিনি ইয়াটোন নামের ওই মার্কিন বিজ্ঞানীকে ধাওয়া করে তাকে আটক করেন। তারপর জামোডোকুরি নামক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। এরপর মরদেহ দূরবর্তী একটি বাঙ্কারে ফেলে দেয়। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, ইয়টোনকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে।