News71.com
 International
 16 Jul 19, 08:10 PM
 167           
 0
 16 Jul 19, 08:10 PM

এইডসে প্রাণহানি কমেছে ৩৩ শতাংশ॥জাতিসংঘ

এইডসে প্রাণহানি কমেছে ৩৩ শতাংশ॥জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ এইচআইভি এইডস একটি ভয়ানক ব্যধি। এই রোগে-এ ২০১০ সালের চেয়ে প্রায় ৩৩ শতাংশ প্রানহানি কমে এসেছে বলে জানিয়েছে জাতসিংঘ। তবে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, আর্থিক তহবিল হ্রাস পাওয়ার কারণে প্রাণঘাতী এই রোগ নির্মূলে বৈশ্বিক প্রচেষ্টা থমকে গেছে। আজ মঙ্গলবার জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থার বার্ষিক এক প্রতিবেদনে বলছে, বর্তমানে বিশ্বে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার জন। রক্তকোষে এইচআইভির জীবাণু পুনরুৎপাদনে বাধাদানকারী অ্যান্টি-রিট্রোভাইরাল থেরাপি নিতে পারছেন ২ কোটি ৩০ লাখ ৩ হাজার মানুষ।

কিন্তু বর্তমানে এইডসের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। তবে এইডস আক্রান্তের তালিকায় এখনও সবার শীর্ষে আছে আফ্রিকা মহাদেশ। ইউরোপেও এই রোগে মানুষের প্রাণহানির পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়; এইডস রোগীর সংখ্যা এ দুই অঞ্চলে আগের চেয়ে গড়ে ৯ শতাংশ বেড়েছে। ইউএনএইডসের নির্বাহী পরিচালক গুনিলা কার্লসন বলেছেন, ‘এইডস শেষ করে দেয়ার জন্য আমাদের জরুরিভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব বাড়ানো দরকার।’ ‘যদি মানুষের ওপর মনযোগ না দিয়ে রোগের ওপর দেয়া হয়, তাহলে এইডস নির্মূল করা সম্ভব...মানবাধিকারের ভিত্তিতে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষের কাছে পৌঁছানোর দৃষ্টিভঙ্গি নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন