
আন্তর্জাতিক ডেস্কঃ স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির ও অশালিন আচরনের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে গেলেন উত্তেজিত অভিভাবকরা। ভারতের বাঁকুড়ার ইন্দাসে ঘটনাটি ঘটেছে।অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফিরোজ খান। তিনি ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক । জানাগেছে ফিরোজ খান দিনের পর দিন ধরে স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। দীর্ঘ ৬ মাস ধরে এই বিষয়টি চলছিল। প্রধান শিক্ষককে এই বিষয়ে অভিভাবকরা অবহিত করার পরেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি।
গতকাল বুধবার আবার অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন অচরণ করেছে জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রথমে তারা স্কুলে এসে বিক্ষোভ করেন। তারপর অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যান। তথ্য পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইন্দাস থানার পুলিশ। রাস্তা থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।