News71.com
 International
 19 Jul 19, 07:54 PM
 192           
 0
 19 Jul 19, 07:54 PM

কি জন্য নোবেল পেয়েছিলেন,ট্রাম্পের এমন প্রশ্নে হতবাক নোবেলজয়ী নারী নাদিয়া মুরাদ॥

কি জন্য নোবেল পেয়েছিলেন,ট্রাম্পের এমন প্রশ্নে হতবাক নোবেলজয়ী নারী নাদিয়া মুরাদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের ইয়াজিদী নারী নাদিয়া মুরাদকে আচমকা প্রশ্ন করে বসেন কি জন্য নোবেল পেয়েছিলেন?ট্রাম্প নাদিয়ার কাজ ও তার নোবেল বিজয়ের পটভূমি সম্পর্কে অবগত ছিলেন না। তিনি নাদিয়া মুরাদকে এমন প্রশ্ন করলে নাদিয়া হতবাক হয়ে পড়েন। বুধবার ট্রাম্পের আচরণে এমনটাই মনে হয়েছে। প্রাচীন রীতিতে বিশ্বাসী যে হাজার হাজার ইয়াজিদী নারী ও শিশুকে ২০১৪ সালে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী অপহরণ করেছিল, তাদেরই একজন মুরাদ। পররাষ্ট্র দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সাইডলাইনে ধর্মীয় বিদ্বেষ থেকে বেঁচে যাওয়া একটি দল ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। সেই দলে ছিলেন নাদিয়া মুরাদ।

এদিকে, তার মা ও ছয় ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তিন হাজার ইয়াজিদী এখনও নিখোঁজ এ ঘটনা বর্ণনা করার পর ট্রাম্প বলেন, ‘তুমি নোবেল পুরস্কার পেয়েছ? অবিশ্বাস্য ঘটনা। তারা তোমাকে কী জন্য সে পুরস্কারটা দিল?’ গত বছর যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া মুরাদ একটু থতমত খেয়ে যান এবং তার কাহিনী বলা শুরু করেন। ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ওপর এত কিছু হওয়ার পরও আমি থেমে যাইনি। আমি সবার কাছে তুলে ধরেছি যে, আইএস জঙ্গীরা হাজার হাজার ইয়াজিদী নারীকে ধর্ষণ করেছে।’ তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে কিছু করুন। এটা একটা পরিবারের বিষয় না।’

প্রসঙ্গত, ইসলামিক স্টেট এক সময় ইরাক ও সিরিয়ায় নিজেদের ধাঁচের খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালান। কিন্তু ইয়াজিদীরা যাতে ফিরতে পারে তার জন্য নিরাপদ ব্যবস্থা করার জন্য ইরাক ও কুর্দী সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ট্রাম্পের কাছে অনুরোধ জানালে তিনি হতভম্ব হয়ে যান। ট্রাম্প বলেন, ‘কিন্তু আইএস নির্মূল হয়েছে আর এখন কুর্দী আবার কে? এর আগে তিনি মুরাদকে বলেন, ‘আমি ওই এলাকা ভাল করে চিনি।’ ইয়াজিদীরা কিভাবে বিপজ্জনক পথ পেরিয়ে জার্মানিতে নিরাপদ আশ্রয় পান সে ঘটনাও বর্ণনা করেন মুরাদ। রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল যখন মার্কিন নেতার সঙ্গে সাক্ষাত করেন তখনও তিনি বিষয়টি অবগত নন বলে মনে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন