News71.com
 International
 21 Jul 19, 11:00 AM
 193           
 0
 21 Jul 19, 11:00 AM

ইয়েমেনে আটকে গেছেন সৌদি যুবরাজ।।নিউ ইয়র্ক টাইমস

ইয়েমেনে আটকে গেছেন সৌদি যুবরাজ।।নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আটকে গেছেন। এজন্য তিনি আবারো আমেরিকার সাহায্য চেয়েছেন। ইয়েমেন ইস্যুতে বিন সালমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন বলেও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব জোটবদ্ধভাবে সামরিক আগ্রাসন চালালেও এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি আসনারুল্লাহ আন্দোলনকে নির্মূল করা ছিল এ সামরিক আগ্রাসনের প্রধান দুটি লক্ষ্য। এ অবস্থায় হতাশ সৌদি যুবরাজ আমেরিকার কাছে বাড়তি সাহায্য চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক এ তথ্য দিয়েছেন। কাঙ্ক্ষিত সাহায্যের মধ্যে রয়েছে গোয়েন্দা সহযোগিতা ও মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েনের দাবি। ইয়েমেন আগ্রাসনের শুরু থেকেই আমেরিকা সৌদি আরবকে অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন