News71.com
 International
 21 Jul 19, 11:01 AM
 190           
 0
 21 Jul 19, 11:01 AM

ইরানের ওপর কোন প্রকার আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে॥হিজবুল্লাহ

ইরানের ওপর কোন প্রকার আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে॥হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন, ইরানের ওপর আগ্রাসন চালালে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেছেন, সম্ভাব্য সে যুদ্ধ আমেরিকা শুরু করলেও তারা তা শেষ করতে পারবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে গতকাল শুক্রবার এক বৈঠকে হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অবস্থায় নেই; আর যুদ্ধ শুরু করলেও তারা তা শেষ করতে পারবে না।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ, আগ্রাসন ও বাড়তি দাবি রুখে দেয়ার ক্ষেত্রে প্রতিরোধই হচ্ছে একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। দখলদার ইহুদিবাদীরা দুনিয়ার সবচেয়ে যুক্তিহীন সৃষ্টি উল্লেখ করে হাসান নাসরুল্লাহ বলেন, তারা প্রতিবাদের ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না। তিনি বলেন, ইহুদিদের বিরুদ্ধে হিজবুল্লাহর কোনো ঘৃণা নেই তবে তিনি ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরকে ইহুদিবাদীর হাতের খেলনা হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেন। ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার শয়তানি কর্মকাণ্ডের পরও হিজবুল্লাহ তার সেরা অবস্থানে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকে আমির আবদুল্লাহিয়ান ২০০৬ সালে ইসরাইল-বিরোধী যুদ্ধে বিজয়ের জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানান। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তিনি আলোচনা করেন। এসময় তেহরান-বৈরুত সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন