News71.com
 International
 21 Jul 19, 06:32 PM
 217           
 0
 21 Jul 19, 06:32 PM

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ॥

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল শনিবার ২০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে জড়ো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিরোধী প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই দাবিতে হয় এই বিক্ষোভ। নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করতে জন্য অন্তত ৫০০০ মানুষের স্বাক্ষর জড়ো করতে হয়, যা বিরোধী প্রার্থীরাই জোগাড় করেছে। বিক্ষোভে দেশটির সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্স নাভালনিসহ অন্যান্য বিরোধী দলীয় নেতারাও সমর্থকদের সঙ্গে যোগ দেয়। জানা যায়, বিরোধী দলের অন্তত ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে অভিযোগ করেছেন যে, প্রশাসনবিরোধী নেতাদের পক্ষে জড়ো করা সমর্থকদের স্বাক্ষর, যে পদ্ধতিতে যাচাই করে বাতিল ঘোষণা করা হয়েছে - তা ভুল।


বিক্ষোভ সমাবেশে নাভালনি বলেন, আমরা তাদের দেখিয়ে দেবো যে এটি একটি বিপজ্জনক খেলা। আমরা আমাদের প্রার্থীদের জন্য লড়াই করবো। এছাড়া তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিস্টার না করা হলে আগামী সপ্তাহে এর চেয়ে বড় পরিসরে বিক্ষোভ আয়োজন করা হবে। ফেসবুকে বিক্ষোভের আয়োজকরা জানিয়েছে যে তারা 'দুর্বৃত্ত, জালিয়াত, প্রতারক এবং চোর মুক্ত' রাশিয়ার জন্য বিক্ষোভ করছে। রাশিয়ায় ব্যাপকহারে দুর্নীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার মান নামতে থাকার কারণে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। ধারণা করা হচ্ছে এসব কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রতি মানুষের সমর্থনও কিছুটা কমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন