News71.com
 International
 23 Jul 19, 07:23 PM
 177           
 0
 23 Jul 19, 07:23 PM

ভারতে নতুন করে হামলার ছক॥ লস্কর-আইসিসকে পথ দেখাচ্ছে পাক সেনা

ভারতে নতুন করে হামলার ছক॥ লস্কর-আইসিসকে পথ দেখাচ্ছে পাক সেনা

আন্তর্জাতিক ডেস্ক: চাঞ্চল্যকর এক রিপোর্ট প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস। পত্রিকাটি তার এক বিশেষ প্রতিবেদন বলছে ভারতে হামলা চালানোর নতুন পথ নিয়েছে পাকিস্তান সেনা৷ তারা নতুন করে ভারতে হামলা চালানোর জন্য আফগানিস্তানে লস্কর ই তৈবা ও আইসিসের মত জঙ্গি সংগঠনের কিছু সদস্যকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দিচ্ছে । পাক সেনার পক্ষ থেকে ভারতে হামলা চালাতে গেলে কোন কোন পথ অনুপ্রবেশের জন্য উপযুক্ত বা কীভাবে হামলা চালালে তা সফল হতে পারে, সেই তথ্য ওই জঙ্গি সংগঠনগুলিকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে বলে ঐ প্রতিবেদনে দাবি করা হয়েছে। যাতে তথ্যগুলি কাজে লাগিয়ে নতুন ভাবে কোনও হামলার ছক তৈরি করা যেতে পারে৷ হিন্দুস্তান টাইমস তার রিপোর্ট বলছে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসের ধাঁচে এই হামলা চালানোর পরিকল্পনা করেছে পাক সেনা৷ যাতে মদত যোগাচ্ছে আইসিস ও লস্করের মত কিছু কুখ্যাত জঙ্গি সংগঠন৷

দ্যা হিন্দুস্তান টাইমসের রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, গোটা পরিকল্পনা ও প্রশিক্ষণ পর্যালোচনা করছে মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইণ্ড হাফিজ সইদের ছেলে তালহা সইদ৷ রিপোর্টে যোগ করা হয়েছে, রাষ্ট্রসংঘ ও পেন্টাগনের কিছু তথ্য৷ রাষ্ট্রসংঘ জানাচ্ছে আফগানিস্তানে সাম্প্রতিককালে বেশ কিছু লস্কর জঙ্গির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার পর আন্তর্জাতিক মঞ্চ ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে ‘গ্রে-লিস্টে’ রেখেছিল৷ কোনও সন্ত্রাসবাদী সংস্থা যাতে ওই দেশে আর্থিক মদত না পায় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়৷ তবে একথা ঠিক পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করার একটি চাপ ভারত প্যারিসের ওই সংস্থাকে বারবার দিয়ে এসেছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন