News71.com
 International
 23 Jul 19, 07:32 PM
 160           
 0
 23 Jul 19, 07:32 PM

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতাকারি হিসেবে কোন প্রকার মার্কিন সাহায্য ভারত চায় না॥বিদেশমন্ত্রী জয়শঙ্করের

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতাকারি হিসেবে কোন প্রকার মার্কিন সাহায্য ভারত চায় না॥বিদেশমন্ত্রী জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর সমস্যায় বিতর্কিত মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে ভারতে। ট্রাম্প দাবি করেছিলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন৷ এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি।” তবে এই ধরণের কোনও কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেননি বলে পরিস্কার জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক৷ মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেন৷ জানিয়ে দেন “এই সমস্যা ভারত পাকিস্তানের অভ্যন্তরীন সমস্যা, যা দ্বিপাক্ষিক আলোচনাতেই মিটবে। তৃতীয় কোন হস্তক্ষেপের সেখানে প্রয়োজন নেই।” এদিকে, এতদিন কাশ্মীর সমস্যায় আমেরিকা যা জানিয়ে আসত তার চেয়ে অন্য ধারার কথা বলায় ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর সমস্যায় মন্তব্য বেশ প্রভাব ফেলেছে। বিদেশ মন্ত্রক তীব্র প্রতিক্রিয়ায় পরিষ্কার করেছে তাঁদের অবস্থান।

সূত্রের খবর অনুযায়ী, ভারত এই বিষয়ে হোয়াইট হাউসের সাথে পুরো বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে। এই ইস্যুতে মঙ্গলবার প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যসভাতে। এই মন্তব্যের পর থেকেই মার্কিন প্রশাসন ড্যামেজ কন্টোল প্রক্রিয়া শুরু করেছে। তারা বারবার তাঁদের ভাবনা ও অবস্থানকে জুড়ে সমন্বয় তৈরি করতে চাইছেন। তারা বারংবার বলছেন ভারত পাকিস্তান সম্পর্ক দ্বিপাক্ষিক। এখানে মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতে চাননি৷ তবে কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্প সাহায্য করতে পারলে খুশি হবেন৷ এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওসাকায় জি ২০ সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যার সমাধানে নাকি তাঁর সাহায্য চেয়েছেন। যদিও লক্ষ্য করলে দেখা যাবে, এতদিন কাশ্মীর সমস্যায় আমেরিকা জানিয়ে আসত, যে এই সমস্যা দু’দেশের অভ্যন্তরীন সমস্যা৷ তাই তাদের নিজেদের মধ্যেই তা মেটানো সম্ভব৷ কাশ্মীর সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “কাশ্মীর সম্পর্কে অনেক শুনেছি৷ দারুণ সুন্দর একটি জায়গা৷ তবে বর্তমানে শুধু গুলির আওয়াজই শোনা যায় ওখানে৷ পরিস্থিতি অত্যন্ত খারাপ।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন