News71.com
 International
 24 Jul 19, 06:35 PM
 205           
 0
 24 Jul 19, 06:35 PM

শান্তি চেষ্টায় তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।।

শান্তি চেষ্টায় তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রে তার প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে খান এসব কথা বলেন পাক এ প্রধানমন্ত্রী। একদিন আগে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তিনি বলেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন। এখন আমি তালেবানের সঙ্গে আলোচনা করবো এবং তাদেরকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। শান্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠানে বক্তব্য দেয়ার সময় খান বলেন, ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েকমাস পরে তিনি ইসলামি জঙ্গি গ্রুপ আফগান তালেবানের সাথে যোগাযোগ করেছিলেন। তবে তখন তিনি তাদের সাথে কোন আলোচনা করেননি কারণ কাবুলের অবস্থা তখন তালেবানের সাথে আলোচনার পক্ষে ছিল না। তিনি বলেন, আমি সবর্দা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না। তিনি আরো বলেন, এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি আমি সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে খান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাত করেন। মাইক পম্পেও আফগান শান্তি প্রক্রিয়া এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একত্রে কাজ করার প্রতি বেশি জোর দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন