News71.com
 International
 24 Jul 19, 07:37 PM
 178           
 0
 24 Jul 19, 07:37 PM

দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বনাঞ্চল॥

দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বনাঞ্চল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ দাবানলে দাউ দাউ করে পুড়ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বনাঞ্চল। এখন পর্যন্ত ড্রাই হিল লেক ও কোকোনিনো ন্যাশনাল ফরেস্টের ৭ কিলোমিটারের বেশি জায়গা পুড়ে গেছে। আবহাওয়া প্রতিকূল হওয়ায় এ আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে। দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকশ' কর্মী। গতকাল মঙ্গলবার স্থানীয় দুই বাড়িঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে আরও ৫ হাজার পরিবারকে দ্রুত সরে যেতে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, খুব দ্রুতই সেখানে তীব্র বৃষ্টি শুরু হতে পারে। এতে আকস্মিক বন্যার আশঙ্কার বিষয়েও সতর্ক করে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন