News71.com
 International
 27 Jul 19, 01:49 PM
 221           
 0
 27 Jul 19, 01:49 PM

কথায় নয় এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রতিশ্রুতি পালনের পালা॥ মার্কিন বিদেশ দপ্তর

কথায় নয় এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রতিশ্রুতি পালনের পালা॥ মার্কিন বিদেশ দপ্তর

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়োর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখন ইমরানের প্রতিশ্রুতি পালনের পালা বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ইমরানের সফর প্রসঙ্গে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মরগান ওরটেগাস এক বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তানে শান্তি আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি আমরা। প্রেসিডেন্টের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশ সচিবের সঙ্গেও উনি বৈঠক করেছেন। এখন সেই প্রতিশ্রুতি পালনেরই সময়।’ প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম আমেরিকা সফরে গিয়েছিলেন ইমরান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগানের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ও পম্পেয়োর সঙ্গে ইমরানের ‘প্রাথমিক’ পর্যায়ের কথাবার্তা হয়েছে। আফগানিস্তানে তালিবানের হাতে বন্দি মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিকদের উদ্ধারের ব্যাপারে পাকিস্তানের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে আমেরিকা। মরগানের মন্তব্য, ইমরান খানের কথাবার্তা ইতিবাচক। তবে কাজ হবে কি না, তার দিকে আমরা নজর রাখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন