News71.com
 International
 27 Jul 19, 02:18 PM
 222           
 0
 27 Jul 19, 02:18 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের বিখ্যাত ফজলি আম পাঠালেন শেখ হাসিনা॥  

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের বিখ্যাত ফজলি আম পাঠালেন শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে এক সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বরিস জনসনকে ফজলি আম ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিস গত বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। প্রেস সচিব জানান, লন্ডনে বাংলাদেশি হাইকমিশনের দুই জন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন। এর আগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও একই উপহার পাঠিয়েছেন বলে ইহসানুল করিম জানান। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছান। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে একটি অস্ত্রোপচার করা হয়। সূত্র: বাসস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন