News71.com
 International
 28 Jul 19, 11:46 AM
 171           
 0
 28 Jul 19, 11:46 AM

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মোতায়েন হচ্ছে আরো ১০ হাজার সেনা॥

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মোতায়েন হচ্ছে আরো ১০ হাজার সেনা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আরও ১০,০০০ আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দু-দিনের জম্মু-কাশ্মীর সফর শেষে ফেরার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাষ্ট্রপতি শাসনে থাকা কাশ্মীর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। কাশ্মীরের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সন্ত্রাসী কাজকর্ম প্রতিরোধে আরো ১০,০০০ বাহিনী সেখানে পাঠানো হচ্ছে দাবি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন