
আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে আলাদা স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তুরস্ক সফররত মাহাথির দেশটির সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। মাহাথির বলেন, এক সময় মিয়ানমার অনেকগুলো রাষ্ট্র নিয়ে গঠিত ছিলো। ব্রিটিশরা এটিকে এক সাথে শাসন করতে একটি একক রাষ্ট্র তৈরি করেন। তখন অনেক জনগোষ্ঠী এবং উপজাতিরা বার্মার সঙ্গে যোগ দেয়। এখন রোহিঙ্গাদেরকে হয় বার্মার নাগরিকত্ব দিতে হবে অথবা নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে। দ্রুত রোহিঙ্গা বিষয়ে সংকট সমাধানেরও ডাক দেন মাহাথির মোহাম্মদ।