News71.com
 International
 28 Jul 19, 07:00 PM
 215           
 0
 28 Jul 19, 07:00 PM

ভেনিজুয়েলার সংলাপে বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না॥রাশিয়া

ভেনিজুয়েলার সংলাপে বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না॥রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য যেকোনো সংলাপ হতে হবে নিঃশর্ত এবং তাতে কোনো বিদেশি হস্তক্ষেপ থাকতে পারবে না। তিনি গতকাল শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সেদেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনো বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না। মস্কো ভেনিজুয়েলার সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি আমেরিকার নাম উচ্চারণ না করে বলেন, পাশ্চাত্যের উচিত কারাকাসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পরিবর্তে দেশটিতে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা।

মার্কিন সরকার সম্প্রতি ভেনিজুয়েলার সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সরকারের পতন ঘটানোর ব্যাপক চেষ্টা চালিয়েছে। গত জানুয়ারি মাসে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো এক জনসভায় নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের জন্য দেশটির ওপর অর্থনৈতিক চাপ জোরদার করেন এবং একাধিকবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তবে মাদুরো সরকারের সমর্থক রাশিয়া ভেনিজুয়েলায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন