News71.com
 International
 29 Jul 19, 11:32 AM
 175           
 0
 29 Jul 19, 11:32 AM

মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮  

মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের একটি জেড খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দেশটির পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল রবিবার সকালে কাচিন প্রদেশের হপকান্ত জেড খনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় পুলিশ জানায়, খনিতে ভূমিধসে এক পুলিশ সদস্যসহ ১৪ নিহত হয়েছে। এছাড়া এতে আরও ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরাও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। হপাকান্ত অঞ্চলের পুলিশ প্রধান থান উইন অং জানান, ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই পুলিশসহ আরও চারজন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারাও মারা গেছে। তিনি আরও বলেন, আমরা ২ জন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করতে পেরেছি। মাথায় আঘাত লাগায় তারা সামান্য আহত হয়েছেন। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তিনি জানান, খনির দায়িত্বে থাকা পুলিশের এক গার্ড নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন