News71.com
 International
 29 Jul 19, 11:34 AM
 171           
 0
 29 Jul 19, 11:34 AM

অবশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ইরানে আমন্ত্রণ জানাল তেহরান॥

অবশেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ইরানে আমন্ত্রণ জানাল তেহরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানে গিয়ে দেশটির টেলিভিশনে ভাষণ দেয়ার ইচ্ছা পোষণ করার পর এবার সত্যি সত্যিই তাকে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। গতকাল রোববার তাকে আমন্ত্রণ জানিয়ে ইরান বলছে, তবে একসময় যুক্তরাষ্ট্রে আটক হওয়া সেই নারী সাংবাদিক তার সাক্ষাতকার নেবেন। ব্লমবার্গকে দেয়া এক সাক্ষাতকারে বৃহ্স্পতিবার পম্পেও বলেন, তিনি তেহরানে যেতে পারলে খুশিই হবেন। সেখানে গিয়ে দেশটির টেলিভিশনে তিনি ব্যাখ্যা করবেন, ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা কেন বৈধ। ইরান সরকারের মুখপাত্র আলী রাব্বেই বলেন, আমাদের প্রতিবেদক মারজিয়া হাশেমি গিয়ে তার সাক্ষাতকার নিতে পারেন, যাতে তিনি যা বলার ইচ্ছা পোষণ করেছেন, তা প্রাণখুলে বলতে চান। যুক্তরাষ্ট্র জন্ম নেয়া হাশেমি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইরানি ইংরেজি ভাষার প্রেস টেলিভিশনে সঞ্চালক হিসেবে কাজ করেন তিনি। গত জানুয়ারিতে এই নারী সাংবাদিক যুক্তরাষ্ট্রে গেলে তাকে আটক করা হয়। তাকে সেখানে ১০ দিন আটক রাখা হয়েছিল। ইসলামে আসার পর তিনি মেলানি ফ্রাংকলিন নাম বদলে হাশেমি নাম রাখেন।

বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ইরানকে শাস্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন। গতকাল রোববার নিজের মন্তব্যে রাব্বেই বলেন, পম্পেও জোরালোভাবে বলেছেন যে তিনি ইরানি টেলিভিশনে কথা বলতে প্রস্তুত। কারণ তার প্রতিপক্ষ মোহাম্মদ জাভেদ জারিফ সম্প্রতি মার্কিন গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন। তিনি বলেন, লোকজন যা বলতে চায়, তা আমরা মোটেও এড়িয়ে যেতে চাই না। যদিও তারা আমাদের প্রতিবেদকদের যা বলেছে, তা গণমাধ্যম ও আলোচনার জন্য অবমাননাকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন