News71.com
 International
 30 Jul 19, 11:26 AM
 175           
 0
 30 Jul 19, 11:26 AM

পাকিস্তানের সামরিক বিমান বিধ্বস্ত॥নিহত ১৭

পাকিস্তানের সামরিক বিমান বিধ্বস্ত॥নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় দেশটির একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানান। ফারুক বাট নামের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ৫ জন ক্রু সদস্য এবং অন্য ১২ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছেন। বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন