News71.com
 International
 30 Jul 19, 01:42 PM
 116           
 0
 30 Jul 19, 01:42 PM

সৌদি সেনা স্থাপনায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলা॥হতাহত অনেক

সৌদি সেনা স্থাপনায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলা॥হতাহত অনেক

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে হামলা চালিয়েছে। হামলায় সৌদি আরব এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সায়েরি বলেন, ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী গত রোববার দুপুরের আসির প্রদেশের আদায়ার এলাকায় সৌদি সেনা এবং সৌদি মদদপুষ্ট বাহিনীর অবস্থানে এবং অস্ত্র গুদামে বদর-এফ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এসব সেনা হতাহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন