News71.com
 International
 30 Jul 19, 01:43 PM
 180           
 0
 30 Jul 19, 01:43 PM

কানাডায় বাংলাদেশের একই পরিবারের চার মরদেহ উদ্ধার॥

কানাডায় বাংলাদেশের একই পরিবারের চার মরদেহ উদ্ধার॥

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টোর মারখামের ক্যাসেলমোর এভিনিউয়ের একটি বাসা থেকে একই পরিচারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ইয়র্ক রিজিওনাল পুলিশ। এ ঘটনায় নিহতদের বাড়ির সামনে থেকে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ মনির তার স্ত্রী মুক্তা জামান, মনিরের মা ও কন্যা। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। সম্প্রতি মনির ও মুক্তা জামান দম্পতির ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন