News71.com
 International
 30 Jul 19, 01:44 PM
 177           
 0
 30 Jul 19, 01:44 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ করছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান॥

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ করছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতির সঙ্গে বিশেষ করে পররাষ্ট্র বিষয়ক বেশিরভাগ নীতির ক্ষেত্রে তিনি দ্বিমত পোষণ করেছেন। সিআইএ এবং এনএসএ-সহ আমিরকার ১৭টি গোয়েন্দা সংস্থার তদারকির দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে সরে গেছেন গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী। তার মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রমুখ। ড্যান কোটসের বিদায় উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার পোস্টে বলেছেন, আগস্টের মধ্যভাগে পদত্যাগ করবেন ড্যান কোটস। তার পদে তিনি মনোনয়ন দেবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র্যাটক্লিফকে। ট্রাম্প আশা করছেন, র্যাটক্লিফ দেশের জন্য উৎসহমূলক কাজ করবেন এবং নেতৃত্ব দেবেন।

ড্যান কোটস ও ট্রাম্পের মধ্যে বেশিরভাগই বিরোধ দেখা দিয়েছে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে। ট্রাম্প গোয়েন্দা সংস্থাগুলোর কড়া সমালোচক। ট্রাম্পের ভাষায়- ইরান থেকে যে হুমকি আসছে সে বিষয়ে গোয়েন্দা প্রধানরা অসার এবং নিষ্ক্রিয় বলে জানুয়ারিতে সমালোচনা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ড্যান কোটসের যেসব বিষয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তা হলো মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা এবং উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের উদ্যোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন